ডুয়াল-গিগাবিট হোম গেটওয়ে আনলো জেডটিই

২৭ অক্টোবর, ২০১৯ ১৫:৩৩  
ডুয়াল-গিগাবিট হোম গেটওয়ে জেডএক্সএনএফ এফ ৬৮০ ভি৯ উন্মোচন করেছে মোবাইল ইন্টারনেটে টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান জেডটিই করপোরেশন। বড় বাসার ক্ষেত্রেও সম্পূর্ণ কাভারেজ নিশ্চিত করবে ১০০০ মেগা ওয়াটের সমতুল্য আইসোট্রপিক রেডিয়েটেড পাওয়ার (ইআইআরপি) ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই গিগাবিট হোম গেটওয়ে। পাশাপাশি এটি নিশ্চিত করবে দ্রুত ও স্থিতিশীল নেটওয়ার্ক যেখানে বাসার দেয়াল কোনো বাধা হিসেবে বিবেচিত হবে না। জেডটিইর তৈরিকৃত ১ গিগাহার্জ সিপিইউ জেডএক্সএইচএন এফ ৬৮০ ভি৯ এর উচ্চ ডেটা প্রক্রিয়াকরণ ক্ষমতা রয়েছে। আটটি উচ্চমানসম্পন্ন ৩ডিবিআই অ্যান্টেনা এবং আটটি স্বতন্ত্র এক্সটারনাল সিগন্যাল অ্যামপ্লিফায়ার ডিভাইসটির ওয়্যারলেস কাভারেজ উন্নত ও বিস্তৃত করেছে যার ফলে এর নেটওয়ার্ক সহজেই দেয়ালের বাধা পার হয়ে যেতে পারে এবং স্বাচ্ছ্যন্দে ১২০ স্কয়ার মিটার থেকে ২০০ স্ক্য়ার মিটার কাভারেজ নিশ্চিত করতে পারে।